পরাবাস্তব এই নির্জনতা

এপারে খড়খড়ে মাঠে একটা সবুজ ঘাস উদাস গরুকে খেয়ে ফেললো ওপারে পাহাড়টি বুঝল না সমতলের বিস্তীর্ণ রুক্ষ যন্ত্রণা নিয়ে চলা নদীটিকে ভাবনার দোটানায় একটা দুরন্ত ল্যাজঝোলা পাখির চোখা ঠোঁট থেকে খসে পড়ল আমিষসমৃদ্ধ একটি তারা যদিও প্রতিজ্ঞাবদ্ধ সবার চোখ এড়ানোর কথা ছিল তদুপরি পক্ষীশ্রেণী যথাযথ স্বভাবে বেসুরো উপহাসে ডেকে উঠল! নিয়মানুযায়ী তারাটির পয়সা হয়ে পড়ার কথা ছিল রহস্যনায়ক শিশুটির সব্যসাচী প্রবণতায়; বেমানান রসিকতায় ছোঁ মেরে পড়ন্ত বস্তুর হিসাব গড়বড়ে করে শূন্যে অস্থির ঝুলে রইল ফিঙে পাখির সাদা ছায়া! তখন শঙ্কাহীন শীতের মেঘে অযাচিত কুয়াশা এসে শিশিরের মত বুট ঠুকে শৈত্যপ্রবাহের…

Read More

কবিতার প্রত্যাবর্তন

সংক্রামিত এক একাকিত্তের প্রান্তে দাঁড়িয়ে! আপন আকাশের চাঁদ,এখন আর আমার নামে জোৎস্নার টিকিট বিলি করেনা, সুখস্বপ্ন বরাবরি বিপরীত মেরু মরীচিকার মত সরে সরে যায় আমার বন্ধু নীল,প্রশ্ন করেছিল কেন! জীবন নিয়ে খেলতে যাচ্ছ এলোমেলো অগোছালো খেলা? অল্প হেসে বলেছিলাম, বড়ই নেশাগ্রস্ত আমি! প্রেম আমার শিরায় শিরায় তুমি কি করে বুঝবে নীল যে মেঘ, থমথম করছে মাথার উপর কাল পর্যন্ত ছিল স্নিগ্ধ শিশির। আমি আজ চাঁদ চিনিনা,আর না জোৎস্না এক ছোট প্রদীপ জ্বেলে ঘরে, আপন জোনাকির অপেক্ষায় মাঝে মাঝে, কলম ফেলে নারী হয়ে উঠি দুমড়ে মুচড়ে যখন ভিতর টা বড়ই ক্লান্ত,…

Read More

ফাঁসির মঞ্চে রাজাকার

সেই ৭১’ এর মাতাল খুনী ফিসফিস করে কি যেন বলছে , হয়ত নতুন কোন ষড়যন্ত্র কিংবা বিষাক্ত ছোবলের প্রস্তুতি । ওই তো তারকাখচিত টুপিওয়ালা হাতে সেই মেরুন রক্তে মাখা ছোরা । সেই উন্মত্ত রক্তচোষা আজো প্রকাশ্যে ঘুরে বেড়ায় রাজপথে , বিপুল জনসভায় বক্তৃতা দেয় তুমুল করতালির মাঝে । কখনো সখনো ফুলেতে গলা যায় ডুবে এদের ভাবখানা এদেশের সেবা করতে পারলে জীবন হয় ধন্য । এত সহজে কি সব ভুলেছে বাঙ্গালী ! এত সহজে কি ঢেকে যাবে একটার পর একটা ইটের দেয়ালে গাঁথানো ইতিহাস ! তা কী করে হয় ! ‘৭১-এর…

Read More

নক্ষত্র

নক্ষত্র

নিঃশ্বাসের প্রতিটি মুহুর্ত আমার। সাগরের প্রতিটি ঢেও রাতের প্রতিটি তারা তোমার পরে করি সব সমর্পণ জেগে রই আমি তোমার অপেক্ষায়। হারিয়ে যাই আমি তোমাতেই। নক্ষত্র তুমি, ঐ দূর আকাশের, চেয়ে চেয়ে রই। – যুবাইর বিন ইকবাল

Read More