ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এমন কিছু আসর আছে, যেগুলো কেবল খেলার জন্য নয়, বরং তাদের রাজনৈতিক, সামাজিক এবং নৈতিক প্রেক্ষাপটের কারণেও চিরস্মরণীয় হয়ে আছে। ১৯৭৮ সালের আর্জেন্টিনা বিশ্বকাপ তেমনই একটি অধ্যায়। এটি একদিকে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের গল্প, অন্যদিকে সামরিক শাসনের ছায়া, মানবাধিকার লঙ্ঘন এবং ম্যাচ কারচুপির অভিযোগে ঘেরা এক বিতর্কিত ইতিহাস। ১৯৭৮ সালের জুন মাসে যখন বিশ্বের চোখ আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোর দিকে নিবদ্ধ, তখন দেশটির বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। দুই বছর আগে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছিলেন জর্জ রাফায়েল ভিদেলা। তার নেতৃত্বাধীন সামরিক সরকার “ন্যাশনাল রিঅর্গানাইজেশন প্রসেস” নামে একটি কঠোর…
Read More