ভার্চুয়াল এডুকেশনাল নেটওয়ার্ক

তথ্য প্রজুক্তি আমাদের জীবনকে করে তুলেছে অনেক সহজ ও সুন্দর। জীবনকে দিয়েছে গতি। আর এ প্রযুক্তিকে কাজে লাগিয়ে তালহা ট্রেনিং সেন্টার তৈরি করেছে ভার্চুয়াল এডুকেশনাল নেটওয়ার্ক। বাংলাদেশ এর স্বনামধন্য কম্পিউটার প্রোগ্রামার শফিউল আলম এর তত্তাবধানে তৈরি হয়েছে এ ভার্চুয়াল এডুকেশনাল নেটওয়ার্ক। এ দলে রয়েছেন সর্বমোট আটজন সদস্য। এর রয়েছে বাইশটি সুবিধা। বাইশটি ফিচারের মধ্যে উল্লেখযোগ্য ফিচারগুলো হল ই-লাইব্রেরি, টিটি লিঙ্ক, টিটি প্রোফাইল, টিটি শিক্ষাগত নেটওয়ার্ক, টিটি মেসেজ সিস্টেম ডিজিটাল সার্টিফিকেটের ব্যবস্থা, ব্যবহারকারী এবং শিক্ষকের মধ্যে চ্যাটিং সুবিধা, ছাত্রদের ক্লাস, রেজাল্ট গ্রেডিং, শিক্ষক ব্যবস্থাপনা, লাইব্রেরি শেয়ারিং, করপোরেট ট্রেনিং, কোম্পানি ব্যবস্থাপনা, কর্মী…

Read More

ক্রিকেটের সেরা একাদশ

বিশ্ব একাদশ ইমরান খান (অধিনায়ক) কুমার সাঙ্গাকারা (উইকেট রক্ষক) শচীন টেন্ডুলকার সাইদ আনোয়ার মোহাম্মাদ ইউসুফ রিকি পন্টীং মাহেলা জয়াবর্ধনে ওয়াসিম আকরাম মুস্তাফিজুর রহমান মুত্তিয়া মুরালিধরন সাকিব আল হাসান আম্প্যায়ার বিলি বাডেন স্টিভ বাকনর স্টেডিয়াম লর্ডস ক্রিকেট গ্রাউন্ড পাঁচজন ব্যাটসম্যান, পাঁচজন বোলার ও একজন উইকেট রক্ষক নিয়ে সাজানো হয়েছে এ বিশ্ব একাদশ। ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন ভারতীয় লিজেন্ড শচীন টেন্ডুলকার। আর এর পরেই পাকিস্তানী লিজেন্ড সাইদ আনোয়ার। আর এক পাকিস্তানী লিজেন্ড মোহাম্মাদ ইউসুফ রয়েছেন তালিকার তিনে। সাবেক অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টীং ও শ্রীলংকান লিজেন্ড মাহেলা জয়াবর্ধনে যথাক্রমে চার ও পাঁচে…

Read More

ম্যাজিক্যাল মুস্তাফিজ

আই পি এল এর আঠারতম ম্যাচে পাঞ্জাবের বিপক্ষে অসাধারণ বল করেছেন বাংলাদেশের বোলিং বিস্ময় মুস্তাফিজ। প্রথম ওভার মেডেন। অথচ উকেটে ছিলেন মানান ও শন মার্শ। মুস্তাফিজের বল কোন রকমে ঠেকিয়ে রান নিতে ছেয়েছিলেন, কিন্তু ধাওয়ানের সরাসরি থ্রোতে রান আউট। পরের ওভারে মাত্র এক রান দিয়ে শন মার্শের উইকেট। হেনরিকসকে মারতে গিয়ে বল উঠিয়ে দেন ম্যাক্সওয়েল কিন্তু বল ধরার জন্য বাউন্ডারি লাইনে দারিয়ে ছিলেন ম্যাজিক্যাল মুস্তাফিজ। একটি অসাধারণ ক্যাচ। শেষ ওভারটা অবশ্য বেশ খরুচে ছিল। দিয়েছেন ৬ রান! সাথে নিখিলের উইকেট। কেন না, আগের তিন ওভারে যে দিয়েছেন, মাত্র তিন রান,…

Read More

শাকিরার জনপ্রিয় মিউজিক ভিডিও

শাকিরা, নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অনিন্দ্য সুন্দরী এক রমনী, যিনি একই সাথে নেচে গেয়ে দর্শকদের ভুবন ভুলানো আনন্দে মাতিয়ে তুলছেন। কলম্বিয়ার এই পপ সম্রাজ্ঞী একের পর এক গান আর বিস্ময় ছড়ানো মিউজিক ভিডিও দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক উচ্চতায়। ওয়াকা ওয়াকা গানটি এখন পর্যন্ত সবচেয়ে বেশিবার দেখা হয়েছে ইউটিউবে। এ অসাধারণ মিউজিক ভিডিওটি ১, ০৭১, ৪৯৯, ১১০ বার দেখা হয়েছে। ইউটিউবে সবচেয়ে বেশিবার দেখা হয়েছে এমন তালিকায় গানটি এখন ২১ নাম্বারে আছে। তালিকার এক নাম্বারে রয়েছে গ্যাংনাম স্টাইল। লা লা লা ৬৬৩, ৬৪৫, ৬৪৫ হিপ্স ডোন্ট লাই…

Read More

সি প্রোগ্রাম – দুটি সংখ্যার যোগফল নির্ণয়

প্রথমে দুটি ভ্যারিয়েবল এ দুটি সংখ্যা scanf ফাংশন এর মাধ্যমে ইনপুট হিসাবে নিয়ে যোগ (+) অপারেটর এর মাধ্যমে অপারেট করে এসাইন (=) অপারেটর এর মাধ্যমে result ভ্যারিয়েবলে এসাইন করতে হবে। এর পরে result ভ্যারিয়েবল প্রিন্ট করলেই দুটি সংখ্যার যোগফল পাওয়া যাবে। #include <stdio.h> int main () { int number_1, number_2, result; printf (“\n Enter first number \t”); scanf(“%d”, & number_1); printf (” Enter second number \t”); scanf(“%d”, & number_2); result = number_1 + number_2; printf (“Summation is \t %d \n”, result); return 0; } নিচের প্রোগ্রামে printf ফাংশনের ভেতরেই number_1 ও number_2…

Read More

মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে সানরাইজার্সের জয়

মুস্তাফিজের বোলিং নৈপুণ্যে সানরাইজার্সের জয়

টস জিতে গুজরাটকে ব্যাটিং করতে পাঠায় সানরাইজার্স। আর এরপরেই শুরু হল, মুস্তাফিজের বোলিং নৈপুণ্য। উইকেট পেয়েছেন মাত্র একটি, কিন্তু এমনভাবে চেপে ধরেছিলেন, যে কোনোভাবেই রান নিতে পারছিলেন না গুজরাটের শক্তিশালী ব্যাটিং লাইন আপ। নিজের করা ষোলতম ওভারে জাদেজাকে যেভাবে বোল্ড করেছেন, সেটি তাকে কতদিন পোড়াবে, তা একমাত্র সময়ই বলে দেবে। ইকোনমি রেট ৪.৭৫। আর এটাই বলে দিচ্ছে, আই পি এল এর মত টুর্নামেন্টে কতটা কৃপণ এ বাংলাদেশের রত্ন। শুধু একটি চার দিয়েছেন। কোন ওভার বাউন্ডারি দেন নি। এখন পর্যন্ত আই পি এলে ১২ ওভার বলে করে দিয়েছেন মাত্র একটি ওভার…

Read More

ইফফাত ই ফারিয়া (রঙ)

১৪ ফেব্রুয়ারি, ১৯৯৬ সালে জন্ম এ নেয়া এ কন্যা, আসলে ত কোন কন্যা নয়, যেন একজন অগ্নিকন্যা!!! অত্যন্ত স্বাধীনচেতা এ রঙ। ই-কমার্স নিয়ে অনলাইনে পড়াশোনা করে তিনিও স্বপ্ন দেখতে থাকেন, তিনি নিজেই কিছু করবেন। আর যেহেতু ইন্টেরনেট এখন অনেক সহজলভ্য, তাই তিনি ই-কমার্স নিয়ে আগ্রহী হয়ে ওঠেন। ঝোঁক ছিল তার রান্নার প্রতি। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেন পোশাক। জন্ম দিয়েছেন প্যাস্টেলস এর। অনলাইনে অর্ডার নিয়ে থাকেন পোশাকের এমনকি বিয়ের পোশাকও। তৈরি করেছেন সুন্দর একটি ফ্যাক্টরি। সব কাজ সেখানে করা হয়। ধীরে ধীরে সুনাম আসছে। জামার মাপ ও কাটার জন্য রয়েছেন…

Read More

মুস্তাফিজের অন্যন্য কৃতিত্ব

মুস্তাফিজের অন্যন্য কৃতিত্ব

মুস্তাফিজুর রহমান!!! আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করার পর থেকে শুধু একের পর এক বিস্ময়ের জন্ম দিয়েই যাচ্ছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যান যারা সব বোলারদের জন্য হয়ে আসেন দুঃস্বপ্ন হিসাবে, আর সেখানে তিনিই কিনা তাদের জন্যই দুঃস্বপ্ন। রহস্যময় কাটার, স্লোয়ার, সুইং, গতি কি নেই তার মাঝে? একদিনের অভিষেক ম্যাচেই ৫ উইকেট!!! টেস্ট অভিষেক ম্যাচে ৪ উইকেট!!! টি ২০ অভিষেক ম্যাচে ২ উইকেট!!! এক কথায় কি বলা যায়? স্বপ্নের অভিষেক!!! আর উইকেটগুলো যেন তেন ব্যাটসম্যানের নয়। যাদের নাম শুনলেই বোলারদের নাকের জল আর চোখের জল এক হয়ে যায়। শহীদ আফ্রিদি, গ্যালারিতেই বল পাঠানো যার পছন্দের…

Read More

গোল উৎসবে মেতে উঠল বার্সেলনা

৮ – ০, স্কোর লাইনটিই বলে দিচ্ছে, দেপারতিব লা করুণাকে কোন করুণাই করেনি বার্সেলনা। এগার মিনিটের সময়ে দারুন এক গোল্করে দলকে এগিয়ে দেন সুয়ারেজ। এর কিছুক্ষন পরেই আবার তার আঘাত। প্রথম হাফে অবশ্য আর কোন গোল হয়নি। এরপর ৪৭ মিনিটে ইভান রাকিটিক আবারও বার্সা সমর্থকদের মেতে ওঠার সুযোগ দেন। ৫৩ মিনিটে নিজের হ্যাট্রিক পুর্ন করেন সুয়ারেজ। কিন্তু গোল করার নেশা আজ তাকে পেয়ে বসেছিল। তাই ৬৪ মিনিটে আবারও তার ক্ষুরধার আক্রমণ এবং চতুর্থ গোল। সুয়ারেজের উৎসবের দিনে মেসি বা নেইমাররা কেনই বা বসে থাকবেন? ৭৩ মিনিটে ৬ – ০ করে…

Read More