তানজিল এর কোরিগ্রাফিতে দশ তারকা

Press Bangladesh

বাংলাদেশের সবচেয়ে নামকরা কোরিগ্রাফার তানজিল আলম এর কোরিগ্রাফিতে নৃত্য পরিবেশন করবে বাংলাদেশের অন্যতম দশজন তারকা। তারা হচ্ছেন সাফা কবির, নাবিলা, মারিয়া, নাদিয়া, সুপ্রিয়া, ইভানা, শোভা, সিনথিয়া সহ আরও অনেকেই। তারা সকলেই জুটি বেধে নৃত্য পরিবেশনা করবেন “ফেয়ার এন্ড লাভলি চ্যানেল আই মেন হিরো পাওয়ার্ড বাই বাংলাদেশ আর্মি” অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে নির্বাচিত সেরা দশজনের সাথে। এ অনুষ্ঠানটি শুধুমাত্র দেখা যাবে চ্যানেল আই তে, আজ রাত ৯ঃ৩০ মিনিটে। কোরিগ্রাফার তানজিল আলম পেয়েছেন জাতীয় পুরষ্কার। তিনি ঈগল ড্যান্স কোমাপ্নি এর কর্ণধার।

Read More

জেফার এর অর্ধলক্ষ্য ইন্সটাগ্রাম ফলোয়ার

Press Bangladesh

অসাধারণ কন্ঠস্বর আর তার সাথে বাহারি চুল ও নোলক, এরকম বিবরণ শুনলেই জে কারও প্রথমেই চোখে আসবে ঐ একজনেরই কথা। হ্যা বলছিলাম জেফার রহমান এর কথা। ইউটিউবে গান গেয়ে আপলোড করতেন তার ব্যাক্তিগত ইউটিউব চ্যানেলে। দিনে দিনে ভক্তের সংখ্যা বেড়েই ছলছে। তার কয়েকটি গান ইউটিউবে দেখা হয়েছে লক্ষাধিক। আগস্ট এর ১২ তারিখে তার ইন্সটাগ্রাম এর ফলোয়ার অর্ধলক্ষ্য অতিক্রম করে। এর পরে তিনি তার ব্যক্তিগত ফেসবুক পেজে তার ভক্তদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন একটি পোস্ট এর মাধ্যমে। ইন্সটাগ্রাম লিঙ্কঃ www.instagram.com/xefer –যুবাইর বিন ইকবাল

Read More

পিন্টু ঘোষের চলচ্চিত্রে অভিষেক

Press Bangladesh

পিন্টু ঘোষ দেশ বিদেশের সঙ্গীত প্রেমীদের নিজের সুরের জাদু দিয়ে তিনি মোহিত করে রেখেছেন। এতদিন তা ছিল এলবাম কিংবা কনসার্টে। কিন্তু চলচ্চিত্রে গান গাওয়া হয় নি কখনও। তবে এবার চলচ্চিত্রে অভিষেক হতে যাচ্ছে এ জনপ্রিয় শিল্পির। তৌকীর আহমেদ পরিচালিত অজ্ঞাতনামা চলচ্চিত্রের দুটি গানের সুর ও সংগীতায়োজন করেছেন পিন্টু ঘোষ। গানদুটো রচনা করেছেন তৌকীর আহমেদ নিজেই। চলচ্চিত্রে অজ্ঞাতনামা শিরোনামের গানটি গেয়েছেন চিরকুট ব্যান্ডের সাবেক সদস্য রোকন ইমন। আর একটি গান সন্তান গেয়েছেন পিন্টু ঘোষ। গানটির হামিং করেছেন পিন্টুর স্ত্রী সুকন্যা। চলচ্চিত্রে প্রথম গানটি গেয়ে পিন্টু ঘোষ বেশ আনন্দিত। তিনি নিয়মিত চলচ্চিত্রে…

Read More

পিয়া বিপাশা ও শাহাদাত হোসেন রাজিব এর প্রেমের নাটক

Press Bangladesh

টিভি পর্দায় দুজনের উপস্থিতি প্রায়ই দেখা যায়। একজনকে দেখলে রাজ্যের ছেলেদের ঘুম নেই হয়ে যায় আর একজনকে দেখলে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ঘুম হারাম হয়ে যায়। একজনের রুপ, সৌন্দর্য আর অন্যজনের রণহুঙ্কার দিয়ে অগ্নিগোলা নিক্ষেপ। একজন বিনোদন জগতের অন্যজন ক্রীড়া জগতের। এই একজন পিয়া বিপাশা আর অন্যজন শাহাদাত হোসেন। পরিচালক তপু খানের নির্মিত ঈদের নাটক “পুতুল পুতুল” এ দুজনকে দেখা যাবে একসাথে। ইফফাত আরেফীন মাহমুদ তন্বীর রচিত এ নাটকে দেখা যাবে সুপারস্টার পিয়ার প্রেমে মগ্ন ক্রিকেটার শাহাদাত। আর এ দুজনের প্রণয় নিয়েই তপু খান তৈরি করেছেন এ অসাধারণ নাটকটি। নাটকের প্রযোজক মাসুদুল…

Read More

ঈদ এ আসছে অন্তর রহমানের মিক্সড এ্যালবাম “ভাবনা”

Press Bangladesh

ওয়াইআর মিউজিক থেকে ঈদে আসছে ২৫ টি এ্যালবাম। এর মাঝে মহাম্মাদ শোয়েবের একক এ্যালবাম “ভাবনা” এবং মোহাম্মাদ শোয়েব, অন্তর রহমান, কণা, কাজল বিল্লাহ ও ইউসুফ রাজুর যৌথভাবে এ্যালবাম আসছে “ভাবনা“। অন্তর রাহমান এর গানগুলো লিখেছেন সজল মাহমুদ সাহিন। এর আগে কণা ও নির্ঝর এর সাথে আরও একটি এ্যালবাম এসেছিল অন্তর রহমানের গুনগুন ওয়ান শিরনামে। গানগুলো স্রোতাদের ভাল লাগবে এমন্টাই আশা তরুণ শিল্পি অন্তর রহমানের।

Read More

ঈদ এ আসছে কাজল বিল্লাহর পাঁচটি এ্যালবাম

Press Bangladesh

দেশের জনপ্রিয় সঙ্গীত-শিল্পি কাজল বিল্লাহ পাঁচটি এ্যালবাম নিয়ে আসছে তার স্রোতাদের সামনে। পাঁচটি এ্যালবামই ভিন্ন ভিন্ন আঙ্গিকে আনা হচ্ছে। মৌলিক গান, রবীন্দ্র সঙ্গীত ইত্যাদি গানের সংমিশ্রণে আসছে এগুলো। গানগুলো কম্পোজ করেছেন জাহিদ বাশার পঙ্কজ। এগুলর মাঝে প্রায় চল্লিশটি গানের মিউজিক ভিডিও সম্পন্ন হয়েছে। তার আশা, স্রোতাদের হৃদয় ছুয়ে যাবে গানগুলো।

Read More

শখকে বয়কট করার দাবী

Press Bangladesh

অভিনেত্রি আনিকা কবির শখকে বয়কট করার দাবী জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা তপু। ১২ জুন ২০১৬ তে ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি বাকি সকল নির্মাতার প্রতি এ দাবী জানিয়েছেন। তিনি বলেন, ‘কট বিহাইন্ড’ নাটকের জন্য এক মাস আগে শখের শিডিউল নিয়েছেন এবং দশদিন আগে তাকে স্ক্রিপ্ট পৌঁছে দিয়েছেন। কিন্তু একদিন শুটিং করেই, তার শুটিং বাদ দিয়ে তিনি একজন সিজনাল পরিচালকের সাথে শুটিং শুরু করেছেন। প্রথম দিন শেষে রাত ১১ টায় শুটিং প্যাকআপ করাতে বাধ্য করেন শখ। এতে তিনি আর্থিকভাবে ক্ষতি হয়েছেন এবং তার প্রতি প্রযোজকরা আস্থা…

Read More

লেটস ব্রিথ ইন ফুর্তি!

Press Bangladesh

বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় রেডিও ফুর্তির অসাধারণ এবং প্রশংসনীয় উদ্যোগ ছিল লেটস ব্রিথ ইন ফুর্তি! ক্যাম্পেইনটি। ৩১ মে, বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে রেডিও ফুর্তি আয়োজন করেছিল Stop Smoking- Say No to Tobacco & Breathe In Foorti। এ উপলক্ষ্যে রেডিও ফুর্তিতে সারাদিন ছিল মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন। এছাড়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে ধুমপান এর ক্ষতিকর দিকগুলো নিয়ে ছিল নানা আয়োজন, ছবি ও লেখা। আরও অন্যান্য প্রতিষ্ঠানকেও তারা আমন্ত্রণ জানিয়েছে, যেন তারাও এ জন কল্যাণকর এ প্রোগ্রামে অংশ গ্রহণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে #breatheinfoorti তেই মিলবে ধূমপানবিরোধী আয়োজনগুলো।

Read More

বাধ ভাঙ্গা হাসি নিয়ে ডি নকার্স

Press Bangladesh

পত্রিকার পাতা উল্টালেই, চারদিকে শুধু কান্না, দুঃখ আর কষ্ট। কিন্তু এভাবে আর কতকাল? সবাই কি শুধু মানুষকে দুঃখ দেবে? কেও কি নেই, যে মানুষের মুখে একটু হাসি ফোটাবে? একটু হাসির কথা বলবে অথবা সুন্দর একটু হাস্যকর অভিনয় করবে। অল্প কজন আছেন। সেই চার্লি চ্যাপ্লিন, মিঃ বিন। তারা ছিলেন, তারা অমর। আজও আমরা তাদের কাজ দেখে প্রাণ খুলে হাসি। তাদের দেখানো সে পথে আজ হাঁটছে কিছু তরুণ, যারা চেষ্টা করছেন, কিছু একটা করতে, যাতে এই মানুষগুলোকে একটু হাসানো যায়। এরকমই কজন তরুণ আনিস, ঈশতি, জুনায়েদ, অনু ও রেজওয়ান। তারা পাঁচ জন…

Read More

আপনিই প্রান্তিক না

Press Bangladesh

গল্পটা হার না মানা নারীদের। আর হার না মানা নারীদের গল্প নিয়ে দীপ্ত টিভিতে চলছে ১০০০ পর্বের মেগা সিরিয়াল অপরাজিতা। গল্পের অন্যতম চরিত্র প্রান্তিক। সুদর্শন নাট্যকর্মী সুজন হাবিব অভিনয় করছেন এ চরিত্রে। গল্পে তিনি অত্যন্ত মেধাবী। স্বপ্ন দেখেন, একদিন তিনি অনেক বড় প্রফেসর হবেন। স্বপ্ন দেখতে থাকা এ প্রান্তিক এর একজন গার্ল ফ্রেন্ড আছে, নাম তার নন্দিতা। ওরা চার বোন, মন্দিরা, ইন্দিরা,নন্দিতা ও ছন্দা। বেচারা প্রান্তিক “অলটাইম ঝারি” এর উপরেই থাকে, যথারীতি ঝারি আসে নন্দিতার কাছ থেকেই। কিন্তু প্রান্তিক, তিনি চোখ বন্ধ করে সব সহ্য করেন, বড্ড ভালবাসেন যে তাকে।…

Read More