HomeEntertainment

স্যার লাকি আখন্দকে উতসর্গ করে গান করলেন অন্তর রহমান

Singer

অন্তর রহমান

না পাওয়ার ভয়ে গান দিয়ে গানের জগতে প্রবেশ করেন হালের ক্রেজ অন্তর রহমান। ইতিমধ্যেই তিনি কণা, নির্ঝর, কাজল বিল্লাহ, মোহাম্মাদ সোয়েব সহ আর অনেকের সাথেই করেছেন এ্যালবাম। আর এ এ্যালবামগুলো এনে দিয়েছে তাকে পরিচিতি ও খ্যাতি।

তবে এবার তিনি গেয়েছেন “আগে যদি জানতাম” আর অসাধারণ এ গানটি তিনি উতসর্গ করেছেন স্যার লাকি আখন্দকে। এর সঙ্গীত পরিচালনা করেছেন জাহিদ বাশার ও মিউজিক ভিডিও পরিচালনা করেছেন সত্তমিত্র ঘোষ।

কিছুদিনের মাঝেই আসছে মিক্সড এ্যালবাম খুজে তুমি দেখ। সাথে থাকছেন এইচ এ রূপা। একক আর একটি এ্যালবাম আসছে বলে জানালেন এই শিল্পি। একক এ্যালবামটির সঙ্গীত পরচালনা করেছেন রেজয়ান শেখ। ইতিমধ্যেই অন্তর ও লিজা কাশেম পরিচালিত এবং মনিরুজ্জামান প্রযোজিত প্রেতাত্মা চলচ্চিত্রে প্লেব্যাক করেছেন। গানগুলো শ্রোতাদের ভাল লাগবে বলে আশা প্রকাশ করেছেন অন্তর।

আজ এ শিল্পির জন্মদিন। তার এ জন্মদিনে তিনি সকলের কাছে আশা করেছেন, জে সকলেই তার জন্য প্রার্থনা করবে।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: