জাপানের মোটরসাইকেল উৎপাদনকারী প্রতিষ্ঠান হোন্ডা মোটর করপোরেশন বাংলাদেশে কারখানা প্রতিষ্ঠা করছে। মুন্সিগঞ্জের গজারিয়ায় আবদুল মোনেম ইকোনমিক জোনে জমি ইজারা নিয়েছে। ইতিমধ্যে কারখানার নির্মাণকাজ শুরু হয়েছে। প্রথম বছর তারা এখানে এক লক্ষ মোটরসাইকেল উৎপাদন করবে।

হোন্ডা মোটরসাইকেল
এ কারখানার ফলে ৩০্০০ মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী জানিয়েছেন হোন্ডা বাংলাদেশে মোটরসাইকেল উৎপাদনে সফল হলে অন্যান্য পণ্য উৎপাদনেও বিনিয়োগ করতে পারে।
COMMENTS