Photography can a greatest power. And this power can bring all of together. Photography can make us united. We will have a photowalk around the globe on the same day , on 16th Dec 2017. 28 Cites will have that walk together. Let us all celebrate the victory day with the spirit of unity.
“থ্রো দা লেন্সঃ বাংলাদেশ” বাংলাদেশ এর অত্যন্ত জনপ্রিয় ফটোগ্রাফি অর্গানাইজেশন। তারা বিশ্বাস করে ফটোগ্রাফি এক ধরণের শক্তি। এটা এমন এক শক্তি, যা সকলকে এক হতে সহায়তা করে। নন্দিত এ অর্গানাইজেশনটি বিগত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশে। ফটোগ্রাফি বিষয়ক সেমিনার, ওয়ার্কশপ, প্রদর্শনী ইত্যাদি আয়োজন করছে নিয়মিত। তাদের এ প্রচেষ্টার ফলাফল, তাদের বিভিন্ন ফটোগ্রাফারগণ আজ কাজ করছেন দেশ ও বিদেশের বিভিন্ন স্থানে।
স্বনামধন্য এ অর্গানাইজেশনটি এ বছর ১৬ ডিসেম্বার বিজয় দিবসে একটি ভিন্নধর্মী কিছু একটা করতে যাচ্ছে। বিশ্বের ২৮ টি শহরে তারা একসাথে হাটছেন। তুলবেন ছবি। অর্গানাইজেশনটির পক্ষ থেকে বলা হয়েছে “Let us all celebrate the victory day with the spirit of unity.”






COMMENTS