HomeLiteraturePoem

প্রবীণ

প্রবীণ বলে নেই তো কিছু
প্রবীণ হব সবাই
জীবনের এই ঘূর্ণিপাকে পথ চলার স্বভাব।
শিশু হবে মধ্যম তারপর বাধ্যকে আসা
একই নিয়মে চলছে সব তবে কেন দম্ভ লাফ
এদিক ওদিক তাকিয়ে ফেরা
দেখে সবাই শাসকের খেলা
ভুলে যাই আমরা যাব না
প্রবীণ মিছিলের মেলায়।
আমরা সবাই মিলেমিশে থাকব সমাজে টিকে
দেব না কোন কষ্ট আমরা প্রবীণদের বুকে।
প্রবীণ আছে বলেই আমারা আছি কেদারের দোলায়
বড় আসন নিয়েছি আজি
তাদের অবদানের ছোয়ায়।

– মৌসুমি আক্তার

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: