HomeEntertainment

এই শহরে বাপ্পা খুজছেন তার প্রেয়সীকে

music

জাদুর এই শহরে বাপ্পা খুজছেন তার প্রেয়সীকে!!! পথে পথে তিনি হন্যে হয়ে খুজে ফিরছেন প্রিয় সেই মানুষটিকে। পুরান ঢাকার অলিগলি, লালবাগ কেল্লা, সদর ঘাট, সদরঘাট, শ্যামলী , টিএসসি, রাজু ভাস্কর্য, শাহবাগ, দোয়েল চত্বর আর বুড়িগঙ্গার তীর, বাদ রাখেন নি কোথাও!!! হাতে একটি গিটার আর একটি পাখির খাচা। তাতে একটি টিয়া। ঠিক এমনভাবেই রচিত হয়েছে অভিজিৎ মজুমদার পরিচালিত তুমি নাই গানের ভিডিওটি। অসাধারণ এ গানটি লিখেছেন শেখ রানা।

মিউজিক ভিডিওতে বাপ্পার প্রেমিকার ভূমিকায় রয়েছেন অনিন্দ্য সুন্দরী নোভাইরা রহমান।

গানটি দেখা যাবে ইউটিউবে। এছাড়াও গানটি গ্রামীণ ফোন মিউজিক ও রবি ইয়ন্ডার অ্যাপে শোনা যাবে।

এর আগে বাপ্পা তার গান ‌‘জানালার গ্লাস’ এর মিউজিক ভিডিওতে প্রসূন আজাদের সঙ্গে অভিনয় করেন। গানটি দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। বাপ্পা আশা প্রকাশ করেছেন, তার এ গানটিও দর্শকদের ভাল লাগবে। আর দর্শকদের কাছে তা ভাল লেগেছে, তা বোঝাই যাচ্ছে ইউটিউবে গানটির মন্তব্যে অংশে দর্শকদের মন্তব্য দেখে। ইতিমধ্যেই এক লাখবার দেখা হয়ে গিয়েছে গানের ভিডিওটি।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: