বাংলাদেশে এসেছেন টালিউডের তারকা অভিনেত্রী ও সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তিনি এখন বরিশালে অবস্থান করছেন। ১৬ জুন দুপুরে নিজের ফেসবুক পেজে তিনটি ছবি পোস্ট করেছেন মিমি। সেখানে দেখা যাচ্ছে, হেলিকপ্টারের ভেতরে বসে ও সামনে দাঁড়িয়ে ছবিগুলো তুলেছেন। তার সেই পোস্টের মন্তব্য বক্সে অনেকেই লিখেছেন, বাংলাদেশে স্বাগতম (Welcome To Bangladesh)।

হেলিকপ্টারে ঢাকা থেকে বরিশাল যাচ্ছে মিমি চক্রবর্তী। ছবিঃ ফেসবুক
বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ‘জয় বাংলা উৎসব’-এর আয়োজন করা হয়েছে। এতে যোগ দিতেই বাংলাদেশে এসেছেন মিমি চক্রবর্তী। বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় এ উৎসবের আয়োজন করেছে জেলার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।
মিমির এটি বাংলাদেশে দ্বিতীয় সফর।
COMMENTS