HomePoem

শংকিত

আর নয় তোমার পিছে গোয়েন্দা সেজে থাকতে
এদিক ওদিক বাঁকা চোখে
তোমার দিকে হাকতে
এত তোমার ভুল ত্রুটি ভেবেছি শুধু আমিই খাঁটি
হিসেব নিকেশ করেই দেখি
ভুলের খাতায় শুধু লিখি
আমি যেমন পিষে মারি
তবুও তোমায় না ছাড়ি
ভালোবাসা এমনই হয়
করতে হয় কষ্টে জয়
কেন যেন বলছে মন
এখন থেকে করছি পণ
ভুলে গেলাম সব অতীত
আমি এখন নই শংকিত
ক্ষমার চোখে দেখ আমায়
নতুন স্বপ্ন গড়ার আশায়

– মৌসুমি আক্তার

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: