HomeSports

তাসকিন ও সানির তাসকিন ও সানির বোলিং অ্যাকশন বৈধ

টি ২০ বিশ্বকাপের সময়ে তাসকিন ও সানির প্রতি অভিযোগ আনা হয়েছিল, বোলিং অ্যাকশন অবৈধ। আর এ কারণে তারা দুজন অস্ট্রেলিয়ায় ল্যাবে অ্যাকশন পরীক্ষা দিতে গিয়েছিলেন। আজ বিসিবিকে সে ফলাফল দেয়া হয়েছে। আর তাতে দুজনেরই অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হয়েছে।

এখন তাদের বোলিং করতে কোন সমস্যা নেই। আর এ কারণেই আফগানিস্তান এর বিপক্ষে দলে ডাকা হয়েছে তাসকিনকে।

বোলিং অ্যাকশন অবৈধ ঘোষণা করায় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে আই সি সি এর প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছিল দেশের দর্শক। এমনকি অনেক সাবেক খেলোয়ারও বেশ অবাক হয়েছিল।

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: