HomeMusic

২০২৩ এ এক্স এক্স এ্যালবাম নিয়ে তিশমা

২০২৩ এ এক্স এক্স এ্যালবাম নিয়ে তিশমা

১৮ তম এ্যালবাম নিয়ে নতুন বছর শুরু করলেন পপ সেনসেশন তিশমা। ২০২৩ এর শুরুতেই প্রকাশ করেছেন এ এ্যালবাম এক্স এক্স। রয়েছে ১০ টি গান। প্রতিটি গান এর কথা ও সুর করেছেন তিশমা নিজেই। এবং বরাবরের মতই সঙ্গীতায়োজনও করেছেন নিজেই।

জলবায়ু পরিবর্তন নিয়ে রয়েছে একটি গান “অনলি লাভ উইল উইন দিস ওয়্যার।” বিশ্বব্যাপী জলবায়ু সচেতনতা ছড়িয়ে দিতে এ গানটি করা হয়েছে। এছাড়া অন্যান্য গানের মাঝে রয়েছে এক্স এক্স, মেক ইয়োর চয়েস, অলওয়েজ ইন ইয়োর হার্ট, মাই জেনারেশন, নো টাইম ফর গুডবাই, আই গট মি ইত্যাদি।

গানগুলো প্রকাশ করা হয়েছে তিশামার নিজস্ব অনলাইন প্লাটফর্ম www.tishmaonline.com

Newer Post
Older Post

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: