
Photo: Jubair Bin Iqbal
ইউএস-বাংলা এয়ারলাইন্সে জি এস ই অপারেটর (GSE Operator) পদে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ দেয়া হবে। প্রার্থীদের যোগ্যতা নিম্নে উল্লেখ করা হলঃ
প্রয়োজনীয় যোগ্যতা
•এস এস সি বা সমমান। যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
•বয়সঃ সর্বোচ্চ ৫০ বছর
•জি এস ই অপারেটর (GSE Operator) হিসেবে যে কোন এয়ারলাইন্সে সর্বনিম্ন ০৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে
•সশস্রবাহিনী হতে অবসরপ্রাপ্ত জি এস ই অপারেটরদের (GSE Operator) অগ্রাধিকার দেয়া হবে
•সকল প্রকার GSE Equipment সুচারুভাবে চালানোর অভিজ্ঞতা থাকতে হবে
•হেভী লাইসেন্সধারী অপারেটরদের অগ্রাধিকার দেয়া হবে
• প্রার্থীদের অবশ্যই জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট থাকতে হবে
কর্মস্থলঃ
•হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা
বেতন ও অন্যান্য সুবিধাঃ যোগ্য প্রার্থীদের কোম্পানির নিয়ম অনুযায়ী আকর্ষনীয় বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।
আগ্রহী প্রার্থীদেরকে পুর্নাঙ্গ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র/পাসপোর্ট এর কপি সহ
এইচ আর ডিপার্টমেন্ট,
ইউ-এস বাংলা এয়ারলাইন্স লিমিটেড,
সপ্তম তলা, বাসাঃ ০১, রোডঃ ০১, সেক্টরঃ ০১, ঢাকা-১২৩০
বরাবর এই ঠিকানায় আবেদন করতে অনুরোধ করা যাচ্ছে। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদন করার শেষ তারিখ নভেম্বর ১২, ২০২০।
usbair.com/career/gseoperator
COMMENTS