HomeLiteraturePoem

ইউক্রেনের ভালোবাসা

চারিপাশে আগুন চলছে হাহাকার জীবন নিয়ে দৌড়ে পালাবার সীমানা খোঁজা

কত রক্তাক্ত বাঁচার আকুতি
কত এপাশ ওপাশে নিথর দেহ পরে আছে দেখতেই গা ছমছম

যেখানে ছিল সুখ আর সুখ
সেখানে ছিল না শিশু সন্তানের খাবার পেতে কান্না
পিতা-মাতাকে রেখে পালানো
আর পিছনে না ফেরা

শিবিরের কোণঠাসা জীবন
বেঁচে থাকার সংগ্রাম
নতুন স্বপ্নের হাতছানিতে
ঘনিয়ে আঁধার কাটবে জানি

খারকিভ শহরে দাঁড়িয়ে আাছে
সাহিত্যের অন্যতম জনক
তারাস শেভচেঙ্কো
রুশ হামলা ঠেকাতে মরিয়া
সে দেশের জনতা দিচ্ছে বালুর বাঁধ

কবি আজ তুমি নাই ঠিকই
তবুও দেখ কত ভালোবাসা
জাগ্রত রয়েছ সবার হৃদয়ে
আঁকড়ে ধরেছে সেই শক্তি আজ
ভাঙতে যেন না পার ঐ শত্রুর দল

মৌসুমী আক্তার

COMMENTS

WORDPRESS: 0
DISQUS: