প্রভাবশালী ২০ জন স্ট্রিট ফটোগ্রাফার

Press Bangladesh

বিশ্বব্যাপী প্রভাবশালী ২০ জন স্ট্রিট ফটোগ্রাফারদের একটি তালিকা প্রকাশ করেছে streethunters.net আর এ তলিকা তৈরি করা হয়েছে পাঠকদের ভোটে। আর এতে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়েছেন বাংলাদেশের ফটোগ্রাফার জি এম বি আকাশ। তিনি পেয়েছেন ১৬.২৯% (৩৩১৭) মনোনয়ন পেয়েছিলেন ১১৫ জন ফটোগ্রাফার। ২০ নম্বরে থাকা ভ্যালেরি জার্ডিন পেয়েছেন ১.৩৯% (২৮২) টি ভোট। বাংলাদেশ থেকে জি এম বি আকাশ ছাড়াও আরও ছিলেন ইমাম হাসান। তিনি পেয়েছেন ১.০৮% (২১৯) ভোট। প্রথিতযশা এ ফটোগ্রাফার এখন পর্যন্ত অর্জন করেছেন শতাধিক আন্তর্জাতিক পুরষ্কার। প্রকাশিত হয়েছে তার ছবি প্রায় সকল আন্তর্জাতিক মিডিয়াতে। বাংলাদেশ, গ্রীস, জার্মানী, বেলজিয়াম, আমেরিকা,…

Read More

আপনিই প্রান্তিক না

Press Bangladesh

গল্পটা হার না মানা নারীদের। আর হার না মানা নারীদের গল্প নিয়ে দীপ্ত টিভিতে চলছে ১০০০ পর্বের মেগা সিরিয়াল অপরাজিতা। গল্পের অন্যতম চরিত্র প্রান্তিক। সুদর্শন নাট্যকর্মী সুজন হাবিব অভিনয় করছেন এ চরিত্রে। গল্পে তিনি অত্যন্ত মেধাবী। স্বপ্ন দেখেন, একদিন তিনি অনেক বড় প্রফেসর হবেন। স্বপ্ন দেখতে থাকা এ প্রান্তিক এর একজন গার্ল ফ্রেন্ড আছে, নাম তার নন্দিতা। ওরা চার বোন, মন্দিরা, ইন্দিরা,নন্দিতা ও ছন্দা। বেচারা প্রান্তিক “অলটাইম ঝারি” এর উপরেই থাকে, যথারীতি ঝারি আসে নন্দিতার কাছ থেকেই। কিন্তু প্রান্তিক, তিনি চোখ বন্ধ করে সব সহ্য করেন, বড্ড ভালবাসেন যে তাকে।…

Read More

আই পি এলে ইনজুরির কবলে মুস্তাফিজ

আই পি এলে ইনজুরির কবলে মুস্তাফিজ

আই পি এল এর শেষ কোয়ালিফায়ার ম্যাচের আগে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ। এবারের আই পি এলে প্রতিটি ম্যাচেই খেলেছেন তিনি। বাদ পরার অভিজ্ঞতা তার নেই। তবে ইনজুরির কারণে না খেলার অভিজ্ঞতা অবশ্য এবারই প্রথম নয়, টি ২০ বিশ্বকাপের প্রথম ৪ টি ম্যাচ তিনি খেলতে পারেন নি পেস বোলারদের জন্ম শত্রু এ ইনজুরির কারণে। তবে ডাক্তার জানিয়েছেন, চোট খুব গুরুতর নয়। আজ জিতলে ফাইনাল মাচেই তাকে পাবার আশা করছেন দলের ফিজিও। পুরো ক্রিকেটবিশ্ব আজ তাকিয়ে ছিল মুস্তাফিজের ৪ ওভারের জাদু দেখার জন্য। দলের অধিনায়ক ডেভিড ওয়ার্নার এর অন্যতম ভরসা…

Read More

ক্ষুদার্ত মানুষদের জন্য ফুড ব্যাঙ্ক

Press Bangladesh

সাজানো গোছান একটি রেস্টুরেন্ট থেকে আপনি বের হলেন বেশ আয়েশ করে ভুরিভোজ করে। হয়ত সেখানে ছিল মোম বাতির রোমান্টিক আলো অথবা লাল-নীল-সবুজ বাতির ভিন্ন একটি আবহ। থরে থরে সাজানো রয়েছে দেশ বিদেশের নানা খাবার। কিন্তু বের হতেই দেখবেন একদল ক্ষুদার্ত শিশু আপনার দিকে ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বুকের হাড়গুলো গোণা যাচ্ছে। কেওবা আবার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে নিচ্ছে। হয়ত আরও একটি অভুক্ত দিনের অপেক্ষায়। আমাদের কজনইবা ভাবে এই অসহায় বাচ্চাগুলোর কথা? আমরা কজনইবা তুলে দিতে যাই ওদের মুখে এক মুঠো খাবার? অন্যদিকে বিয়ে বাড়ি বা রেস্টুরেন্টে প্রায় প্রতিদিনই অনেক…

Read More

পেটের মেদ কমানোর উপায়সমূহ

Press Bangladesh

অনিয়ন্ত্রিত খাদ্যা অভ্যাস ও শারীরিক পরিশ্রম না করার কারনে পেটে অতিরিক্ত মেদ বা চর্বি জমে যায়। এর জন্য হতে পারে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিকস সহ নানা ধরণের রোগ। তাছাড়া পেটে অতিরিক্ত মেদ বা চর্বি নানা ধরণের সমস্যা তৈরি করে। এমনকি অনেক চাকরির ক্ষেত্রে তা বাধা হতে পারে। লেবুর শরবৎ ঘুম থেকে ওঠার পরে লেবুর রস ও লবণ দিয়ে তৈরি করা এক গ্লাস শরবৎ পান করুন। তবে পানি হতে হবে হালকা গরম। খুব সহজেই কমে যাবে পেটের মেদ। এছাড়া এটি বিপাক ক্রিয়ার সমস্যা থাকলে তাও দূর করে ফেলে। রসূন প্রতিদিন সকালে…

Read More

মডেল সাবিরা হোসাইন এর আত্মহত্যা

Press Bangladesh

বাংলাদেশের জনপ্রিয় মডেল মডেল সাবিরা হোসাইন ফেসবুকে ঘোষণা দিয়ে আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ভোর ৫টার মিরপুরের রূপনগরের নিজ বাসভবন থেকে পুলিশ ঝুলন্ত লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে পুলিশ একে আত্মহত্যা বললেও এটি আত্মহত্যা না হত্যা, তা নিশ্চিত হতেই পুলিশ লাশ নিয়ে গেছে ময়না তদন্ত করতে। ময়না তদন্ত শেষে পুলিশ নিশ্চিত করে জানাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। বেশ কিছু পণ্যের স্থিরচিত্রে মডেল হিসাবে তিনি কাজ করেছিলেন। বেশ কিছু অনুষ্ঠানে তিনি উপস্থাপক হিসাবেও কাজ করেছেন। এছাড়া তিনি কাজ করতেন গান বাংলা টেলিভিশন চ্যানেলে বিপণন নির্বাহী হিসাবে। গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের সঙ্গে…

Read More

বিমানবালার অভিনয়

Press Bangladesh

শারমীন ফাহমিদা, তিনি বিমানবালা। এখন নয়, ছিলেন। যাত্রীদের সেবা করার ব্রত নিয়ে তিনি গিয়েছিলেন সেখানে। জীবনের পথে হঠাত আসে পরিবর্তন। অভিনয়ের প্রতি ঝোঁক বাড়তে থাকে তার। কিন্তু তার আগে শিখতে হবে অভিনয়। ‘প্রাচ্যনাট্য স্কুল অব এ্যাক্টিং অ্যান্ড ডিজাইন’এ ছয় মাসের অভিনয় কর্মশালায় অংশ নিয়ে যোগদান করেন মঞ্চে। নাট্যদল ‘পালাকার’ এর সাথে কাজ শুরু করেন। এরপরে শুরু করেন টেলিভিশনে নাটক ও সিরিয়ালে অভিনয়। সেখানে তিনি রেখেছেন প্রতিভার স্বাক্ষর। তার অভিনয় প্রতিভা দেখে মুগ্ধ হনে অনেক পরিচালকই। আর এতেই বাড়তে থাকে তার কাজের সংখ্যা। ইতিমধ্যেই তিনি কাজ করেছেন প্রচুর নাটকে। এর মধ্যে…

Read More

কাজী মুশফিক

Press Bangladesh

অসাধারণ একটি ছবি দিয়ে একজন দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখা যায়। তাকে নিয়ে যাওয়া যায় কল্পনার একটি জগতে। যেখানে তিনি বিচরণ করেন ঐ স্থানে। এন্সেল এডামস, স্টিভ ম্যাককারি, জি এম বি আকাশ এদের হাত ধরে তরুণরাও সে পথে উঠে আসছে। তারা রাখছে তাদের প্রতিভার স্বাক্ষর। এরকমই একজন বাংলাদেশী তরুণ কাজী মুশফিক হোসেন। সেলফোন ক্যামেরা দিয়ে যার শুরু হয়েছিল রহস্যময় এ জগতে যাত্রা। এরপর হাতে পান ক্যানন ই ওস ৫৫০ ডি ক্যামেরা। মূলত ট্রাভেল ও স্ট্রিট ফটোগ্রাফি করেন তিনি। সময় পেলেই ঘুরতে বেরিয়ে পড়েন সাথে তার প্রিয় ক্যামেরা। স্মৃতির পাতায় বিচরণ করে…

Read More

ভয়েজ অফ ভিজুয়াল ২০১৬

Press Bangladesh

প্রতি বছরের মত বুয়েট ফটোগ্রাফিক সোসাইটি এবারও আয়োজন করেছে আলোকচিত্র প্রদর্শনী ভয়েজ অফ ভিজুয়াল ২০১৬। প্রায় দু হাজার ছবি জমা পরেছে এ প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করা ৫৭ টি ছবি স্থান পায় দৃক গ্যালেরিতে আয়োজন করা এ প্রদর্শনীতে। এ ছাড়াও ৯ টি ফটো সিরিজও স্থান পায় এতে। শুরু হয় মে মাসের ১৭ তারিখে এবং শেষ হয় ১৯ তারিখে। এতে বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন বিশ্ববিখ্যাত আলোকচিত্রি আবির আবদুল্লাহ, মোহাম্মাদ রাকিবুল হাসান ও তানভির মুরাদ তপু। কিউরেটর হিসাবে দায়িত্ব পালন করেন প্রখ্যাত আলোকচিত্রি জসীম সালাম। বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন বিচারকগণ।…

Read More

দূর করে ফেলুন ফলমূলের ফরমালিন

Press Bangladesh

আমরা প্রতিদিন যে সকল শাকসবজি কিংবা ফলমূল বাজার থেকে কিনে আনি তার অধিকাংশেই মেশান হয় ফরমালিন। আর এ ফরমালিন মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। হতে পারে ক্যান্সারসহ নানা ধরণের রোগ। তবে খুব সহজেই এ ফরমালিন দূর করা যেতে পারে। এক লিটার পানিতে একশ গ্রাম ভিনেগার মিশিয়ে সে পানিতে প্রায় আধা ঘন্টা ভিজিয়ে রাখুন শাকসবজি কিংবা ফলমূল। এতে প্রায় ৭৫% থেকে ৯০% ফরমালিন চলে যাবে। ভিনেগার এসিড জাতীয় পদার্থ হওয়ায় তা ব্যাকটেরিয়া ও জীবাণুও ধ্বংস করে। ভিনেগার না থাকলে লবন পানিও একই কাজ করবে। -নুসরাত জাহান, প্রেস বাংলাদেশ

Read More